বিএনএ, গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা নজরুল ইসলাম নজিরকে (৪০) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত নজরুল বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের স্থানীয় ওয়ার্ড সভাপতি। তিনি ওই গ্রামের মৃত তফাজ্জল হোসেনের পুত্র।
শনিবার গভীর রাতে উপজেলার নাকাই ইউনিয়নের শীতলগ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার গভীর রাতে নজরুল ইসলাম নজির তার দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে দুর্বৃত্তরা তাকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করে। রাতে বাড়িতে না ফেরায় স্বজনরা তাকে খুঁজতে থাকে। রোববার সকালে বাড়ি থেকে কিছু দূরে তার গলাকাটা লাশ দেখতে পাওয়া যায়।
ওসি বুলবুল ইসলাম জানান, গত রাতে বাড়ির পাশেই দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে। হত্যার কারণ জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে।
বিএনএ/ ওজি/শাম্মী
![]()

