25 C
আবহাওয়া
১১:৪৭ অপরাহ্ণ - নভেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত অন্তত ৭০ ফিলিস্তিনি

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত অন্তত ৭০ ফিলিস্তিনি


বিএনএ, বিশ্বডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রতিদিনই বাড়ছে নিহত ও আহত মানুষের সংখ্যা। শনিবার (১৬ আগস্ট) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ৭০ জন ফিলিস্তিনি নিহত এবং অন্তত ৩৮৫ জন আহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে চলা ইসরায়েলি অভিযানে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ হাজার ৮৯৭ জনে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নিহত ৭০ জনের মধ্যে আটজনের মৃতদেহ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। একই সময়ে আরও অন্তত ৩৮৫ জন আহত হয়েছেন। এর ফলে এ পর্যন্ত মোট আহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৫ হাজার ৬৬০ জনে। শুধু হামলায় নয়, অনাহার ও অপুষ্টির কারণেও মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে।

মন্ত্রণালয় জানিয়েছে, গত একদিনে দুর্ভিক্ষে আরও ১১ জন মারা গেছেন, যাদের মধ্যে একজন শিশু রয়েছে। এতে করে দুর্ভিক্ষজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৫১ জনে। এর মধ্যে ১০৮ জনই শিশু।

বিএনএ/ ওজি/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ