31 C
আবহাওয়া
৯:১২ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » নিউজিল্যান্ড সিরিজের সব ম্যাচ মিরপুরে

নিউজিল্যান্ড সিরিজের সব ম্যাচ মিরপুরে


বিএনএ, স্পোর্টস ডেস্ক:  এশিয়া কাপ সামনে রেখে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চলছে বাংলাদেশ দলের জোর প্রস্তুতি। এশিয়া কাপ ও বিশ্বকাপের মাঝে একটা ‘স্যান্ডউইচ সিরিজ’ও আছে বাংলাদেশের। সেপ্টেম্বরের শেষে সেই সিরিজ খেলতে নিউজিল্যান্ড বাংলাদেশে আসছে আগামী ১৭ সেপ্টেম্বর।

জানা গেছে, আজই সিরিজের সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারে বিসিবি। ম্যাচ তিনটি হবে ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হতে যাওয়া প্রতিটি ম্যাচ দিবারাত্রির।

বিশ্বকাপের পর দ্বিতীয় দফায় বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড দল। ২১ নভেম্বর ঢাকায় পা রেখে ২৩ ও ২৪ নভেম্বর দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর ২৮ নভেম্বর শুরু হবে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ৬ ডিসেম্বর।

২৬ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ করে পরদিনই ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে ভারত যাবে সাকিব-মুশফিকরা। ২৯ ও ২ অক্টোবর গুয়াহাটিতে আইসিসির দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ।

বিএনএ/এমএফ/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ
সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম