26 C
আবহাওয়া
১২:০৩ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ভক্তদের কী পরামর্শ দিলেন প্রভা?

ভক্তদের কী পরামর্শ দিলেন প্রভা?

প্রভা-২

বিনোদন ডেস্ক: ভক্তদের একটি পরামর্শ দিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে তিনি জানিয়েছেন, কীভাবে পাপ থেকে নিজেকে নিরাপদ রাখা যায়। রেস্তোরাঁয় তোলা একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী।

সঙ্গে লিখেছেন, ‘আমার জীবনে সবচেয়ে বেশি যে জিনিস দেখেছি, তা হলো- যেখানে বেশি মানুষ, সেখানেই গীবত। যদি কিছু মানুষ একত্রিত হয়, তারা অন্যের নামে গীবত করা শুরু করে দেয়।’

ভক্তদের পরামর্শ দিয়ে প্রভা লিখেছেন, ‘যখনই তুমি এমন কোনো দৃশ্য দেখবে, চেষ্টা করবে সেটা এড়িয়ে যেতে। চেষ্টা করবে, অন্য কোথাও যেতে। তাহলে তুমি পাপ থেকে নিরাপদ থাকবে, এবং যার নামে গীবত করা হচ্ছে, তার ঘৃণা থেকেও বাঁচতে পারবে। অন্যথায় তুমি কেবল সেখানে উপস্থিত থাকার কারণেই পাপী হয়ে যাবে।’

জীবনঘনিষ্ঠ বিভিন্ন কথা ছবির সঙ্গে বলেন প্রভা। কয়েকদিন আগে সাদা রঙের পোশাকে কয়েকটি ছবি শেয়ার করে তিনি বলেছেন, ‘কিছু মানুষ মানতেই চায় না যে, আপনি ভালোর জন্য পরিবর্তন হয়েছেন। তারা আপনার পুরনো অবস্থা নিয়েই কথা বলবে। আপনাকে নতুন আলোয় দেখতে নারাজ। আপনার অতীতের ভুল নিয়ে তারা কথা বলা বন্ধ করতেই পারে না। এরকম মানুষকে এড়িয়ে চলুন।’

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু