22 C
আবহাওয়া
২:৫৩ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » বশেমুরবিপ্রবিতে ইতিহাস বিভাগ অনুমোদনের দাবিতে মানববন্ধন

বশেমুরবিপ্রবিতে ইতিহাস বিভাগ অনুমোদনের দাবিতে মানববন্ধন

বশেমুরবিপ্রবিতে ইতিহাস বিভাগ অনুমোদনের দাবিতে মানববন্ধন

বিএনএ, বশেমুরবিপ্রবি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ইতিহাস বিভাগের অনুমোদনের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা।মঙ্গলবার (১৭আগস্ট) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীর উপস্থিততে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক মো. ফায়েকুজ্জামান বলেন ‘‘হাজার হাজার শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতা করে এই বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা জায়গা করে নিয়েছে।এরপরও তাদের শিক্ষা জীবন সংশয়ে রয়েছে যেটা খুবই দুঃখজনক। তাই এই শোকের মাসে শিক্ষার্থীদের কথা চিন্তা করে খুব দ্রুত ইতিহাস বিভাগের অনুমোদন দাবি করছি।’’

এদিকে মানববন্ধন শেষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে আন্দোলনরত শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে ইতিহাস বিভাগের শিক্ষার্থী কারিমুল হক বলেন, “ইউজিসি কর্তৃক সাত সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠিত হলেও আজও কেন এই কমিটি কোন পদক্ষেপ গ্রহণ করেনি। আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে বিভাগের অনুমোদন দেয়া না হলে আন্দোলন পুনরায় কঠোর রুপধারণ করবে।”

উল্লেখ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন ছাড়াই ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে ইতিহাস বিভাগের শিক্ষা কার্যক্রম শুরু করেন বশেমুরবিপ্রবির সাবেক উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন। বর্তমানে বিভাগটিতে ৪১৩ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে।

বিএনএনিউজ/ ফাহীসুল,মনির

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু