22 C
আবহাওয়া
৬:৫৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » দক্ষিণ কোরনীগঞ্জে বন্দুকযুদ্ধে নিহত-২

দক্ষিণ কোরনীগঞ্জে বন্দুকযুদ্ধে নিহত-২

বরগুনায় বন্দুকযুদ্ধে জলদস্যু নিহত

বিএনএ ঢাকা: রাজধানী ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছে।সোমবার মধ্যরাতে ঝিলমিল আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। তবে  তাদের পরিচয় জানা যায়নি।

র‌্যাব সূত্র জানায়, গভীর রাতে ঝিলমিল আবাসিক এলাকায়  ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল ডাকাত-এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযানে যায় র‌্যাব। সে সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি করে ডাকাতরা। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ দুই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে মঙ্গলবার ভোর ৫টার দিকে তাদের মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ বাচ্চু মিয়া জানান, মঙ্গলবার ভোর ৫টার দিকে র‌্যাব সদস্যরা দক্ষিণ কেরানীগঞ্জ ঝিলমিল আবাসিক এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুই যুবককে হাসপাতালে আনেন। সে সময় সেখানে দায়িত্বরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!