23 C
আবহাওয়া
১১:০৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » দক্ষিণ কোরিয়ায় বন্যা ও ভূমিধস, নিহত বেড়ে ৩৯

দক্ষিণ কোরিয়ায় বন্যা ও ভূমিধস, নিহত বেড়ে ৩৯


বিএনএ ডেস্ক :বন্যা ও ভূমিধসে দক্ষিণ কোরিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে।এর মধ্যে উত্তরাঞ্চলীয় চুংচেং প্রদেশের একটি টানেলে বন্যার পানি ঢুকে আটকে পড়া গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে আরও ৪টি মরদেহ। একটি বাস থেকে উদ্ধার করা হয় এসব মরদেহ। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে কোরীয় সরকার।

তিনদিনের টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যায় নাকাল দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলসহ বিভিন্ন অঞ্চল। পানিতে তলিয়ে গেছে এসব এলাকার ঘরবাড়ি, রাস্তাঘাটসহ ফসলি জমি। ভারি বর্ষণ ও প্রবল বাতাসে বিমানের বহু ফ্লাইটসহ বুলেট ট্রেনের শিডিউল বাতিল করা হয়েছে। সিউলের দক্ষিণ-পশ্চিম এলাকায় বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে ১০ হাজারেরও বেশি পরিবার। এখনো বন্যাকবলিত অঞ্চলে আটকে আছে অন্তত এক হাজারের বেশি বাসিন্দা।

কর্তৃপক্ষ জানায়, এখন পর্যন্ত ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে দেশটিতে। নদী ও বাঁধ উপচে তলিয়ে গেছে দেশের বিস্তীর্ণ এলাকা। চলতি সপ্তাহেও ভারী বৃষ্টিপাত অব্যাহতের পূর্বাভাস দিয়েছে দক্ষিণ কোরিয়ার আবহাওয়া দপ্তর।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা