28 C
আবহাওয়া
৯:০৬ অপরাহ্ণ - অক্টোবর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » গর্তের পানিতে পড়ে শিশুর মৃত্যু

গর্তের পানিতে পড়ে শিশুর মৃত্যু


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর গ্রামে শারাফাত হোসেন রিফাত (৩) নামে একটি শিশু বাড়ির পাশে গর্তের পানিতে ডুবে মারা গেছে।

মঙ্গলবার (১৭ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম।

রিফাত ওই গ্রামের প্রবাসী মো. সেলিম ও জাহেদা আক্তারের তৃতীয় ছেলে।

নিহতের মামা এমদাদ হোসেন জানান, বাড়ির পাশের ছোট গর্তটি থেকে মাটি নিয়ে ঘরের কাজ করা হয়েছিল। দুপুরের বৃষ্টির পানিতে গর্তটি ভরে যায়। রিফাতের মা ঘরের কাজে ব্যস্ত ছিল। একপর্যায়ে খোঁজাখুঁজি করলে শিশু রিফাতের নিথর দেহটি ভাসতে দেখা যায়। পরে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে  চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, শিশুটির মৃত্যুর খবরটি জানতে পেরেছি। বাড়ির পাশে খেলতে গিয়ে গর্তের পানিতে পড়ে তার মৃত্যু হয়।

বিএনএনিউজ/এইচ.এম।/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২৭ লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়মন্ড সিটির ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন