21 C
আবহাওয়া
৬:২৯ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » মিরসরাইয়ে বজ্রপাতে মারা গেল কৃষকের কোরবানীর গরু

মিরসরাইয়ে বজ্রপাতে মারা গেল কৃষকের কোরবানীর গরু


বিএনএ, মিরসরাই: মিরসরাইয়ে বজ্রপাতে কৃষকের দুটি গরুর মৃত্যু হয়েছে। গরু দুটি আসন্ন কোরবানীর বাজারে বিক্রির উদ্দেশ্যে বছর ধরে লালন পালন করা হয়েছিল। শনিবার (১৭ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মিঠানালা ইউনিয়নের বানাতলি এলাকায় এই ঘটনা ঘটে। মারা যাওয়া গরু দুটির বাজার মূল্য প্রায় আড়াই লাখ টাকা।

গরুর মালিক শামসুদ্দিন ও জসিম উদ্দিন জানান, গরু দুটি কোরবানির বাজারে বিক্রির জন্য মোটাতাজা করা হয়েছিল। শনিবার সকালে হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাত হলে মাঠেই মারা যায়। মাঠেই পড়ে থাকে গরু দুটির নিথর দেহ। স্থানীয় উৎসুক জনতার ভিড় জমায় গরু দুটি দেখতে।

স্থানীয় ইউপি সদ্য মিজানুর রহমান দুঃখ প্রকাশ করে জানান, দরিদ্র দুই পরিবার অনেক আশা নিয়ে গরু দুটি লালন পালন করে মোটা তাজা করেন। আসন্ন কোরবানীর ঈদে বিক্রি করার কথা ছিল।

বিএনএ/ আশরাফ উদ্দিন, ওজি

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু