28 C
আবহাওয়া
৭:১৪ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে ভারী বৃষ্টিতে জীবনযাত্রা ব্যাহত

চট্টগ্রামে ভারী বৃষ্টিতে জীবনযাত্রা ব্যাহত

চট্টগ্রামে ভারী বৃষ্টিতে

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামে শনিবার(১৭জুন ২০২৩, ৩ আষাঢ়) সকাল থেকে সূর্যের দেখা নেই। গুড়ি গুড়ি বৃষ্টিপাত হয়। বেলা সাড়ে ১১টা থেকে তা ভারী বৃষ্টিতে রুপ নেয়। এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়।

ভারীবর্ষনে বন্দর নগরী চট্টগ্রামের নিচু সড়ক ও এলাকাসমূহে জলাবদ্ধতার সৃষ্ঠি হয়েছে। এতে যানবাহনের শ্লথ গতির পাশাপাশি যানজটও বৃদ্ধি পেয়েছে।

চট্টগ্রামে বৃষ্টিপাতে সড়কে জলাবদ্ধতা
চট্টগ্রামে বৃষ্টিপাতে সড়কে জলাবদ্ধতা-১ ছবি : বাচ্চু বড়ুয়া , বিএনএ

সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রংপুর, ঢাকা ও বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে ভারি থেকে অতি ভারি বর্ষণ চলছে।তাছাড়া  খুলনা ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় অস্থাায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

চট্টগ্রামে বৃষ্টিপাতে ডুবে যায় সড়ক
চট্টগ্রামে বৃষ্টিপাতে সড়কে জলাবদ্ধতা-২ ছবি – বাচ্চু বড়ুয়া , বিএনএ

বৃষ্টি হলেও চট্টগ্রামে গরম কমে নি। শনিবার চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৩৫দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন ২১দশমিক ২ডিগ্রী সেলসিয়াস। বেলা ১টা পর্যন্ত চট্টগ্রামে ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

বিএনএনিউজ২৪, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত