24 C
আবহাওয়া
৫:৫৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » তৃতীয় দফায় হালদায় ডিম ছেড়েছে মা মাছ

তৃতীয় দফায় হালদায় ডিম ছেড়েছে মা মাছ

তৃতীয় দফায় হালদায় ডিম ছেড়েছে মা মাছ

বিএনএ, চট্টগ্রাম : হালদায় বৃহস্পতিবার(১৬ জুন) দিবাগত গভীর রাতে মা মাছ তৃতীয় দফায় ডিম ছেড়েছে। ডিম সংগ্রহকারীরা জানান, মা মাছ ডিম ছাড়ায় তিম আহরণের জন্য গভীর রাতে মিহি সুতার জাল ও নৌকা নিয়ে হালদায় নেমে পড়েছে আহরণকারীরা।

ইতিমধ্যে, মা মাছ দ্বিতীয় দফায় ডিম ছেড়েছিল।গত  রাতে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলেই মা মাছ ডিম ছাড়ে । ডিম ছাড়ার মৌসুম ঘনিয়ে আসায় হালদার ৪৫ কি.মি. এলাকায় মা মাছের আনাগোনা বেড়ে গেছে। এ সময়ে মা মাছ দূর্বল হয়ে পড়ে।

হালদা রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া গণমাধ্যমকে বলেন, হালদা নদীতে তৃতীয়বারের মতো মা মাছ ডিম ছেড়েছে। দুই শতাধিক নৌকা নিয়ে জেলেরা বৃহস্পতিবার রাত থেকে ডিম সংগ্রহ করছেন। এখনও ডিম সংগ্রহের কাজ চলছে।রাতে নৌকার সংখ্যা কম থাকলেও শুক্রবার (১৭ জুন) সকাল থেকে ৩ শতাধিক নৌকা নিয়ে জেলেরা ডিম সংগ্রহ করতে নেমেছেন।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে