24 C
আবহাওয়া
৩:৩৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » নোয়াখালীতে করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১০১

নোয়াখালীতে করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১০১

নোয়াখালীতে করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১০১

বিএনএ, নোয়াখালী : গত ২৪ ঘণ্টায় নোয়াখালীতে করোনা আক্রান্ত আরও দুই জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২৯ জনে। একই সময়ে নতুন করে আরও ১০১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার বিবেচনায় শতকরা ২৫ দশমিক ৭০ শতাংশ।

বৃহস্পতিবার (১৭ জুন) এসব তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সদর ও বেগমগঞ্জ উপজেলায় দুই জন করোনা রোগী মারা গেছেন। জেলার তিনটি পিসিআর ল্যাবে ৩৯৩ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে সদরে ৬০ জন, বেগমগঞ্জে ১৫ জন, সোনাইমুড়ীতে ৭ জন, চাটখিলে ২ জন, সেনবাগে ৫ জন, কোম্পানীগঞ্জে ৮ জন ও কবিরহাট উপজেলার ৪ জন শনাক্ত হয়েছে।

এ পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়েছেন ৭১৫৯ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার শতকরা ৭১ দশমিক ৫০ শতাংশ। আইসোলেশনে আছেন ২৭২৪ জন ও শহীদ ভুলু স্টেডিয়ামের অস্থায়ী কোভিড হাসপাতালে ভর্তি আছেন ৫৫ জন রোগী।

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে