25 C
আবহাওয়া
৯:১২ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস থাকবেনা ৪ দিন

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস থাকবেনা ৪ দিন

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস থাকবেনা ৪ দিন

বিএনএ, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ নদী বন্দর থেকে আখাউড়া স্থল বন্দর পর্যন্ত নির্মাণাধীন চারলেন মহাসড়ক থেকে স্থানান্তর করা গ্যাসের পাইপলাইনে ৪ দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (১৬ মে) থেকে শুক্রবার (১৯ মে) পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরা থেকে সরাইল পর্যন্ত এলাকার গ্রাহকরা পাইপলাইনের মাধ্যমে গ্যাস পাবেন না।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) প্রকৌশলী মো. আক্তারুজ্জামান জানান, চারলেন মহাসড়কের মধ্যে কিছু জায়গায় গ্যাসের ডিস্ট্রিবিউশন পাইপলাইন পড়েছে। সেই পাইপলাইন মহাসড়ক থেকে সরিয়ে নতুন করে নিরাপদ স্থানে স্থাপন করা হয়েছে। নতুন পাইপলাইনে গ্যাস সরবরাহ এবং গ্রাহকদের নতুন লাইনে স্থানান্তর করার জন্য ৪ দিন গ্রাহক পর্যায়ে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তবে ১৯ মের আগেই গ্যাস সরবরাহ শুরুর চেষ্টা করা হবে বলে জানান তিনি।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ