24 C
আবহাওয়া
৮:৫০ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজার পৌর নির্বাচন : ৭ মেয়রপ্রার্থীসহ ৮৮ জনের মনোনয়নপত্র জমা 

কক্সবাজার পৌর নির্বাচন : ৭ মেয়রপ্রার্থীসহ ৮৮ জনের মনোনয়নপত্র জমা 

সিলেট পৌর নির্বাচনে বির্তকিত ৪ আ.লীগ-যুবলীগ নেতাকে অব্যাহতি

বিএনএ, কক্সবাজার : কক্সবাজার পৌরসভা নির্বাচনে শেষ পর্যন্ত মেয়র পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৭ জন। কাউন্সিলর পদপ্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন ৬৫ জন যদিও মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলেন ১২ টি ওয়ার্ড থেকে ৯৫ জন। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলেন ১৮ জন মনোনয়ন জমা দিয়েছেন ১৬ জন।

মেয়র পদে যে ৭ জন মনোনয়ন জমা দিয়েছেন তারা হলেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সাবেক কাউন্সিলর মাহবুবুর রহমান চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী মাসেদুল হক রাশেদ, সাবেক মেয়র সরওয়ার কামাল, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আল জোবায়ের চৌধুরী, জগদীশ বড়ুয়া, বাংলাদেশ ইসলামী আন্দোলনের মোঃ জাহেদুর রহমান এবং একমাত্র স্বতন্ত্র মহিলা মেয়র পদ প্রার্থী জোসনা হক।

অন্য দিকে বর্তমান ও নতুন কাউন্সিলর পদপ্রার্থীদের পদচারণায় সারাদিন মুখর ছিলো কক্সবাজার জেলা নির্বাচন অফিস। নির্বাচিত হলে নিজ ওয়ার্ডের অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করার প্রতিশ্রুতি দিয়েছেন নতুন কাউন্সিলর পদপ্রার্থীরা এবং নানা উন্নয়নের কথা তুলে ধরেছেন পৌরসভার বর্তমান কাউন্সিলররা।

১২ টি ওয়ার্ডে ১৮ জন মনোনয়ন সংগ্রহকারী মহিলা কাউন্সিলরদের মধ্যে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ১৬ জন। এ সময় নিজ নিজ ওয়ার্ডের নারীদের নানা সমস্যা সমাধান সহ সামাজিক উন্নয়নের কথা তুলে ধরেছেন তারা।

আগামী ১৮ মে প্রার্থীতা যাচাই বাছাই শেষে ২৬ মে প্রতীক বরাদ্দের মাধ্যমে নির্বাচনের কার্যক্রম শুরু হবে বলে জানালেন কক্সবাজার জেলা নির্বাচন অফিসার এস এম শাহাদাত হোসেন।

বিএনএনিউজ/এইচ এম ফরিদুল আলম শাহীন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে