25 C
আবহাওয়া
১:২১ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে পিকআপ-অটোরিকশার মুখোমুখী সংঘর্ষে হতাহত ৫

চট্টগ্রামে পিকআপ-অটোরিকশার মুখোমুখী সংঘর্ষে হতাহত ৫

চট্টগ্রামে পিকআপ-অটোরিকশার মুখোমুখী সংঘর্ষে হতাহত ৫

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখী সংঘর্ষে জিয়াউর রহমান (৩৫) নামে এক যুবক নিহত ও আরও চারজন আহত হয়েছে। সোমবার ( ১৭ মে) সকালে আনোয়ারা উপজেলার পিএবি সড়কে এ ঘটনা ঘটে।

চট্টগ্রামের আনোয়ারা ফায়ার সার্ভিসের ইনচার্জ দুলাল মিত্র জানান, শহরমুখী তরকারিভর্তি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীতমুখী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা, দুই শিশু, অটোরিকশা চালকসহ চারজন আহত ও ঘটনাস্থলে জিয়াউর রহমান নামে এক যুবকের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে আনোয়ারা হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পুরো পরিচয় জানা সম্ভব হয়নি বলে তিনি জানান।

বিএনএনিউজ/আমিন

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!