31 C
আবহাওয়া
৭:০৬ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » নারকীয় এই তাণ্ডব কবে থামবে?

নারকীয় এই তাণ্ডব কবে থামবে?

বুবলি

বিনোদন ডেস্ক: ইসরায়েলের বর্বরোচিত হামলায় প্রাণ হারিয়েছে ফিলিস্তিনের অনেক শিশু। এ গণহত্যার প্রতিবাদ জানাচ্ছেন বিশ্বের নানা অঙ্গনের তারকারা। তারা সহমর্মিতা জানিয়েছেন ফিলিস্তিনিদের। ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ক্ষোভ জানিয়েছেন বাংলাদেশি চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী।

তিনি ফেসবুকে লিখেছেন, ‘করোনার এই সময় যখন মানবিকতা, মহানুভবতা, ভালোবাসা, মায়া-মমতার এক নতুন পৃথিবীর ইঙ্গিত দিচ্ছে ঠিক তখনই উল্টো এক চিত্র ফিলিস্তিনে! রমজান মাস এমনকি পবিত্র ঈদুল ফিতরের দিন দেশটিতে নারকীয় তাণ্ডব চালিয়েছে ইসরায়েল!’

‘ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নৃশংসতা অতীতের বর্বরতাকে ছাড়িয়ে গেছে। দফায় দফায় বিমান হামলায় শিশুদের সারি সারি লাশ, মানুষের ক্ষতবিক্ষত রক্তাক্ত শরীর! উফ, ভাবতেই গা শিওরে ওঠে। নির্বিচারে হামলা চালিয়ে ইসরায়েলিরা হত্যা করছে ফিলিস্তিনিদের। যেন পৃথিবীর বুকে জবাবদিহিতা চাওয়ারও কেউ নেই!

এভাবে আর কত হামলা হলে বিশ্বনেতাদের ঘুম ভাঙবে? জাগবে বিশ্ববিবেক? কবে থামবে নারকীয় এই তাণ্ডব?’- যোগ করেন বুবলী। শেষবেলায় তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, বন্ধ হোক গণহত্যা। জয় হোক মানবতার। তৈরি হোক ভালোবাসার পৃথিবী।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা