20 C
আবহাওয়া
৩:০৪ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৪০.৭ ডিগ্রি

মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৪০.৭ ডিগ্রি

মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৪০.৭ ডিগ্রি

বিএনএ, চুয়াডাঙ্গা: চলমান তাপপ্রবাহের মধ্যে চুয়াডাঙ্গায় আজ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) বিকেল ৩টায় চুয়াডাঙ্গায় ৪০.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস, যা চলতি মৌসুমের সর্বোচ্চ।

এদিকে তীব্র খরতাপে বিপর্যস্ত হয়ে পড়েছে এ জনপদের সাধারণ মানুষের জীবনযাত্রা। অসহনীয় গরমে অসুস্থ হয়ে পড়ছে বয়স্ক ও শিশুরা।

এর আগে বুধবার দুপুর ১২টায় এ জেলার তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৩১ শতাংশ। বেলা ৩টায় তাপমাত্রা আরো বেড়ে দাঁড়ায় ৪০.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ২২ শতাংশ।

এর আগে গত মঙ্গলবার (১৬ এপ্রিল) এ জেলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস।

চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান জানান, চলমান এ তাপপ্রবাহ থাকবে আরো কয়েক দিন। এ বছর পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় গড় তাপমাত্রা বেড়ে গেছে। আর চুয়াডাঙ্গা জেলার অবস্থান কর্কটক্রান্তি রেখার কাছাকাছি হওয়ায় প্রতিবছর মার্চ ও এপ্রিলে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকে।

তিনি আরো বলেন, বৃষ্টি হলে তাপমাত্রা হ্রাস পাবে। আপাতত স্বাভাবিক বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে কালবৈশাখী ঝড় হলে তার সঙ্গে বৃষ্টি হতে পারে। এটা আগে থেকে বলা সম্ভব নয়।

এদিকে টানা তাপপ্রবাহে কাহিল হয়ে পড়েছে এ জেলার মানুষ।

সকালের দিকে তাপমাত্রা কিছুটা সহনীয় থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজ ও গরম দুটোই বাড়তে থাকে। ফলে ছন্দঃপতন ঘটছে মানুষের দৈনন্দিন কাজকর্মে।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী