25 C
আবহাওয়া
১:০২ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » কমিউনিস্ট পার্টির প্রধানের পদ থেকে রাউল ক্যাস্ত্রোর পদত্যাগ

কমিউনিস্ট পার্টির প্রধানের পদ থেকে রাউল ক্যাস্ত্রোর পদত্যাগ

রাউল ক্যাস্ত্রো

বিএনএ, বিশ্বডেস্ক : কিউবার ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির প্রধানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন সাবেক প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রো। কিউবার জাতীয় রাজনীতিতে কমিউনিস্ট পার্টির প্রধানের পদ হচ্ছে সবচেয়ে ক্ষমতাধর অবস্থান।

কিউবার কমিউনিস্ট পার্টির অষ্টম কংগ্রেসে শুক্রবার দেয়া বক্তৃতায় রাউল ক্যাস্ত্রো তার পদত্যাগের ঘোষণা দেন।

ক্যাস্ত্রো এসময় বলেন, তিনি বিশ্বাস করেন যে, তিনি তার দায়িত্ব পূর্ণ করেছেন এবং পিতৃভূমির ভবিষ্যৎ নিয়ে তিনি আস্থাশীল।

আশা করা হচ্ছে- আগামী ১৯ এপ্রিল তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন। ওই দিন কংগ্রেসের বিদায়ী অধিবেশন অনুষ্ঠিত হবে। একইদিন কিউবার কমিউনিস্ট পার্টির নতুন নেতৃত্ব নির্বাচিত হবে।

৮৯ বছর বয়সী রাউল ক্যাস্ত্রো ২০১১ সালে কিউবার কমিউনিস্ট পার্টির প্রধান হিসেবে নির্বাচিত হন। (পার্সটুডে)

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!