25 C
আবহাওয়া
৫:১৭ পূর্বাহ্ণ - মে ৮, ২০২৬
Bnanews24.com
Home » লালমনিরহাটে ট্রাকচাপায় তিনজনের মৃত্যু

লালমনিরহাটে ট্রাকচাপায় তিনজনের মৃত্যু


বিএনএ, ডেস্ক :লালমনিরহাটের পাটগ্রামে  ট্রাকচাপায় শিশুসহ মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন নিহত হয়েছে খবর পাওয়া গেছে।মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার মির্জারকোট মডেল মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পাটগ্রাম থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত শরিফুল ইসলামের (৩৫) বাড়ি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামে। ঈদের ছুটিতে মোটরসাইকেল যোগে ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে তিনি বাড়ি ফিরছিলেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাটগ্রামে একটি বেসরকারি এনজিওতে চাকরি করেন শরিফুল ইসলাম। মঙ্গলবার সকালে ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ির দিকে রওনা দেন। পাটগ্রামের মির্জারকোট এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী ও ছেলের মৃত্যু হয়। গুরুতর আহত মেয়েকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

বিএনএ/ওজি

 

 

Loading


শিরোনাম বিএনএ