30 C
আবহাওয়া
৯:২৮ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গভবনে মিলাদ মাহফিল

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গভবনে মিলাদ মাহফিল

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গভবনে মিলাদ ও দোয়া মাহফিল

বিএনএ: বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গভবনে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সেখানে অংশ নেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

শুক্রবার (১৭ মার্চ) বঙ্গভবনের দরবার হলে মাগরিবের নামাজের পর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে নির্মমভাবে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের চিরশান্তি কামনা করে মোনাজাত করা হয়। মিলাদ মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা সাইফুল কবির। মোনাজাতে দেশের শান্তি ও সমৃদ্ধি, জনগণের কল্যাণ এবং বিশ্বব্যাপী মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্য কামনা করা হয়।

অনুষ্ঠানে রাষ্ট্রপতির পরিবারের সদস্য, তার ছেলে রেজওয়ান আহমেদ তৌফিক এমপি, সংশ্লিষ্ট সচিব, বেসামরিক ও সামরিক কর্মকর্তা ও বঙ্গভবনের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা