31 C
আবহাওয়া
৪:৩১ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » খেলাধুলা সকলের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও ভাতৃত্ববোধ বৃদ্ধি করে-মিজান

খেলাধুলা সকলের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও ভাতৃত্ববোধ বৃদ্ধি করে-মিজান

ছাগলনাইয়ায় মহামায়া গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্ট

ফেনী : ফেনী জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য বিশিষ্ট শিল্পপতি ও দানবীর আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার প্রতিটি গ্রামে খেলাধুলার চর্চা বৃদ্ধিতে স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যেগি হবার আহবান জানিয়ে বলেছেন, খেলাধুলা ও সংস্কৃতি চর্চা তরুণ ও যুবকদের অসামাজিক কার্যকলাপ ও মাদক থেকে দূরে রাখে। পাশাপাশি সকলের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও ভাতৃত্ববোধ বৃদ্ধি করে। যার ফলে সমাজ থেকে অপসংস্কৃতি, কুসংস্কার, হানাহানি দূর হয়।

গত বৃহস্পতিবার(১৬ মার্চ ২০২৩) রাতে ছাগলনাইয়ায় মহামায়া গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্ট এর ফাইনাল খেলা শেষে চাঁদগাজী হাই স্কুল এন্ড কলেজ হোষ্টেল মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ছাগলনাইয়ায় মহামায়া গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় মাজার শাখাকে হারিয়ে চাঁদগাজী ফুটবল একাডেমী চ্যাম্পিয়ন হয়।টুর্ণামেন্টে তৃতীয় স্থান অর্জন করে জীবন এন্টারপ্রাইজ জুটি।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, টুর্ণামেন্টের আয়োজক জমির উদ্দিন পাটোয়ারী বাবু মেম্বার।
মহামায়া ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান মিনুর সভাপতিত্বে  এতে বিশেষ অতিথি ছিলেন, ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি তাজুল ইসলাম মামুন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাস্টার মাইন উদ্দিন, সাংবাদিক মোহাম্মদ শেখ কামাল, মহামায়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন পাটোয়ারী।

টুর্ণামেন্টের আয়োজক জমির উদ্দিন পাটোয়ারী বাবু মেম্বার জানান, টুর্ণামেন্টে মোট ১৬টি দল অংশ নেয়।

বিএনএনিউজ২৪, এবিএম নিজাম উদ্দিন, জিএন

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী