23 C
আবহাওয়া
৭:১৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে ট্রেনের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

বিএনএ: রাজধানীর মগবাজার রেলক্রসিং এলাকায় রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় কর্ণ মোহন দে (২৭) নামে একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন।

কর্ণ মোহন পুলিশে কনস্টেবল হিসেবে রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত ছিলেন। তিনি কক্সবাজার সদরের উত্তর হিন্দুপাড়া গ্রামের বিজয় মোহনের ছেলে।

শুক্রবার (১৭ মার্চ) বিকেলে ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। বৃহস্পতিবার (১৬ মার্চ) রাত সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে।

ঢাকা রেলওয়ে বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সানু মং মারমা জানান, খবর পেয়ে মগবাজার রেলক্রসিং এলাকায় থেকে তার মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের ভাই প্রণব দে’র বরাত দিয়ে তিনি আরও জানান, মোহন অসুস্থ হয়ে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি ছিলেন। সেখান থেকে রাতে হাঁটাহাঁটির জন্য বের হন। এসময় মগবাজার রেলক্রসিং এলাকায় রেললাইন পারাপার হওয়ার সময়ে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার