31 C
আবহাওয়া
৫:১৪ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » ইবিতে বঙ্গবন্ধু জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

ইবিতে বঙ্গবন্ধু জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

ইবিতে বঙ্গবন্ধু জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

বিএনএ, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। বুধবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১০ টায় প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। একই সাথে বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান।

পতাকা উত্তোলন শেষে বেলুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। পরে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের পাদদেশে বিশ্ববিদ্যালয়ের পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এসময় তার সাথে ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কেক কাটা এবং রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। কেক কাটা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ১৭ মার্চ উদযাপন উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান।

 

এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা কর্মচারী ও শাখা ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ। অনুষ্ঠান শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এছাড়া  বিকেল ৩টায় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম এর সভাপতিত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ওয়েবিনার অনুষ্ঠিত হয়।ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর ‘বঙ্গবন্ধু চেয়ার’ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. আবুল আহসান চৌধুরী এবং  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান।

স্বাগত বক্তব্য রাখেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপ-কমিটি-২০২১ এর আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। ওয়েবিনার সঞ্চালনা করবেন ফোকলোর স্টাডিজ বিভাগের সভাপতি ড. মো. মোস্তাফিজুর রহমান।

বিএনএনিউজ/তারিক,মনির

Loading


শিরোনাম বিএনএ
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী