23 C
আবহাওয়া
৫:০৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক নিহত

চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক নিহত

হাশেম হত্যাকাণ্ডে জড়িত ১৪ জনের বিরুদ্ধে মামলা

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের সংঘর্ষের ঘটনায় ছুরিকাহত মো. হাশেম খান (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ জাম্বুরি পার্ক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাসেম হালিশহর থানার রঙ্গিপাড়া এলাকার বাসিন্দা। তিনি টিভি মেকানিক। আকবরশাহ কৈবল্যধাম এলাকায় তার একটা দোকান রয়েছে। তিনি এক মেয়ে সন্তানের জনক বলে জানা গেছে।

চট্টগ্রামের ডবলমুরিং থানার ওসি (তদন্ত) মো. মাসুদ রানা জানান, আগ্রাবাদ ইস্টার্ণ বয়েজ ক্লাব নামে একটি সংগঠনের সদস্যরা ওই এলাকায় সাইকেল র‌্যালী বের করলে সড়ক অবরোধ হয়ে যানচলাচল বন্ধ হয়ে যায়। এসময় আটকা পড়া এক রিকশাযাত্রী সড়ক বন্ধ করে সাইকেল র‌্যালীর প্রতিবাদ জানালে কিশোর গ্যাংয়ের সদস্যরা তার ওপর হামলা চালায়।

এ ঘটনায় দুই পক্ষে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে সাইকেল র‌্যালিতে থাকা সাউন্ড সিস্টেমের কর্মচারী হাশেম খান ছুরিকাঘাতে মারা যান। ঘটনাস্থল থেকে আহত ৫ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ২৪ জনকে আটক করা হয়েছে বলে তিনি জানান।

বিএনএনিউজ/আমিন, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে