31 C
আবহাওয়া
১১:৩৯ পূর্বাহ্ণ - মে ২০, ২০২৬
Bnanews24.com
Home » গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট


বিএনএ, ঢাকা : গণভোটের বৈধতা চ্যালেঞ্জ এবং ঘোষিত ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে এ রিট দায়ের করেন। রিটকারি আইনজীবী নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

এই রিটে প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব এবং আইন সচিবকে বিবাদী করা হয়েছে। আগামী সপ্তাহে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে বলেও জানিয়েছেন তৌহিদ।

১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের ফলাফলে ‘হ্যাঁ’ জয়ী হয়েছে। দেশজুড়ে অনুষ্ঠিত এই গণভোটে মোট প্রদত্ত ভোটের হার ৬০ দশমিক ২৬ শতাংশ বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিবের দেওয়া তথ্য অনুযায়ী, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন চার কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ জন ভোটার। অন্যদিকে, বিপক্ষে অর্থাৎ ‘না’ ভোট দিয়েছেন দুই কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ জন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ