24 C
আবহাওয়া
৯:৩৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » বাংলাদেশ থেকে ১ কোটি ১৬ লাখ ভিডিও সরিয়েছে টিকটক

বাংলাদেশ থেকে ১ কোটি ১৬ লাখ ভিডিও সরিয়েছে টিকটক

টিকটক

বিএনএ, ঢাকা : নীতিমালা না মানায় বাংলাদেশ থেকে আপলোড করা ১ কোটি ১৬ লাখ ভিডিও সরিয়ে নিয়েছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। কমিউনিটি গাইডলাইন অনুযায়ী যার বেশিরভাগই মুছে গেছে স্বয়ংক্রিয়ভাবে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিটিআরসি ও টিকটকের যৌথ আয়োজনে ডিজিটাল নিরাপত্তা সম্মেলনে এই তথ্য জানানো হয়।

টিকটকের আউটরিচ অ্যান্ড পার্টনারশিপ ম্যানেজার সিদরা জলিল জানান, ৯৬ শতাংশ ভিডিও সরানো হয়েছে ২৪ ঘণ্টার মধ্যে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তার সুবাদে ৯৯ ভাগ ভিডিও আলাদাভাবে সরাতে হয়নি।

বিটিআরসি চেয়ারম্যান জানান, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতে বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে কাজ করবে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। বাংলাদেশ সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ করতে চায় না, বরং তাদের জন্য সহায়ক পরিবেশ তৈরি করতে চায়। যেখানে ব্যবহারকারী নিজেই ক্ষতিকর ও বিভ্রান্তিমূলক কনটেন্ট সম্পর্কে সচেতন হবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে