25 C
আবহাওয়া
৯:২২ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়তে চসিকের ক্লিন সিটি ক্যাম্পেইন

পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়তে চসিকের ক্লিন সিটি ক্যাম্পেইন

পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়তে চসিকের ক্লিন সিটি ক্যাম্পেইন

বিএনএ, চট্টগ্রাম: পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়তে নাগরিকদের সচেতন ও সম্পৃক্ত করতে ‘ক্লিন সিটি ক্যাম্পেইন’ চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। শনিবার (১৭ ফেব্রুয়ারি) ক্যাম্পেইন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে সিআরবি শিরীষতলায় এসে শেষ হয়।

এদিন ক্যাম্পেইনের অংশ হিসেবে নাগরিকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ, মাইকিং এবং বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। উদ্বোধন করেন সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।

ক্যাম্পেইনের উদ্দেশ্য সম্পর্কে মেয়র বলেন, চট্টগ্রামকে পরিচ্ছন্ন রাখার কার্যক্রমে জনগণের সম্পৃক্ততা বাড়াতে ‘ক্লিন সিটি ক্যাম্পেইন’ পরিচালনা করেছি। আমরা চাই জনগণ যাতে যত্রতত্র ময়লা, পলিথিন না ফেলে। জনগণ আমাদের সহযোগিতা করলে নগরকে পরিচ্ছন্ন রাখতে আমার যে পরিকল্পনা তা বাস্তবায়িত হবে, গড়ে উঠবে ‘ক্লিন চট্টগ্রাম’।

সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস আহমেদ বলেন, চট্টগ্রামের মতো এত পাহাড়, বন, ফুলঘেরা সুন্দর শহর চট্টগ্রামে আর নেই। কিন্তু এ সুন্দর শহরকে পরিচ্ছন্ন রাখতে প্রয়োজন জনগণের সচেতন আচরণ। আজকের এ ক্যাম্পেইনের মাধ্যমে বিশেষ করে তরুণদের মাঝে পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে চাই আমরা।

ক্যাম্পেইনে চসিকের কাউন্সিলর, চসিক সচিব খালেদ মাহমুদ, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা লতিফুল হক কাজমি, মেয়রের একান্ত সচিব আবুল হাশেমসহ চসিকের কর্মকর্তা-কর্মচারী, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, যুব রেড ক্রিসেন্ট, রোভার স্কাউট চসিক, বিডি ক্লিন ও ইপসাসহ বিভিন্ন সামাজিক সংগঠন এবং হাজারো নাগরিক অংশ নেন।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ