24 C
আবহাওয়া
১২:২৯ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » জুনের মধ্যে সব টাকা পরিশোধের আশ্বাস আলেশা মার্টের

জুনের মধ্যে সব টাকা পরিশোধের আশ্বাস আলেশা মার্টের


বিএনএ ডেস্ক, ঢাকা: জুনের ৩০ তারিখের মধ্যে ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্ট তার সকল গ্রাহকের পাওনা টাকা পরিশোধ করতে পারবে। এমন আশা প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মঞ্জুরুল আলম শিকদার।

বৃহস্পতিবার (১৭ ফ্রেব্রুয়ারি) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি। এদিন গেটওয়েতে আটকে থাকা আলেশা মার্টের ১০ গ্রাহকের ২৮ লাখ ৩৬ হাজার টাকা পরিশোধ করা হয়।

মঞ্জুরুল আলম বলেন, জুনের মধ্যে সমস্ত দেনা পরিশোধ হয়ে যাবে। তবে রমজান ও করোনার জন্য দুই-চার-পাঁচ দিন এদিক-ওদিক হতে পারে। জানান, আলেশা মার্টের কাছে ৭ থেকে ৮ হাজার গ্রাহকের টাকা পাওনা। গ্রাহকের এসব টাকা ফেরত দিতে তাদের ২৩০ কোটি টাকা যোগাড় করতে হবে।

আলেশা মার্টের চেয়ারম্যান বলেন, শুধু গ্রেফতার করা কখনোই সমাধান হতে পারে না।  ব্যবসায়ীরা যদি ভুল করে থাকে, সেও মানুষ; তাকে ব্যবসায়িক ওয়েতে সুযোগ দেওয়া উচিত। আইনের আওতায় তখনই যেতে পারে, যখন সে অপরাধ করে।

মঞ্জুরুল আলম বলেন, টাকা দেশের মধ্যে থাকলে, ব্যবসায়ীকে গ্রেফতার করা ভালো যুক্তি হতে পারে না। আইনগত  সহায়তা করে তাদের সুষ্ঠু ব্যবসা করার সুযোগ দেওয়া উচিত বলেও মনে করেন আলেশা মার্টের চেয়ারম্যান।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার