29 C
আবহাওয়া
৮:৩১ অপরাহ্ণ - মে ১৫, ২০২৬
Bnanews24.com
Home » ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সাতকানিয়ায় কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বিএনএ, বাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৫ মে) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সরাইল উপজেলার পানিশ্বর গ্রামের শাহাদ আলীর ছেলে শাহ আলম এবং একই এলাকার আলকাছ মিয়ার ছেলে জিয়ারুল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে মোটরসাইকেলে করে পানিশ্বর গ্রাম থেকে আশুগঞ্জে যাচ্ছিলেন শাহ আলম ও জিয়ারুল। পথে সোনারামপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি মালবাহী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতদের মধ্যে জিয়ারুল সৌদি প্রবাসী এবং শাহ আলম দুবাই প্রবাসী ছিলেন। সম্প্রতি তারা দেশে ফিরেছিলেন।

সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক ও হেলপার ট্রাক ফেলে পালিয়ে যায়। পরে ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম

Loading


শিরোনাম বিএনএ