28 C
আবহাওয়া
১:০১ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » দিনমজুর থেকে রাতারাতি সুপার মডেল

দিনমজুর থেকে রাতারাতি সুপার মডেল

মডেল

বিএনএ বিনোদন ডেস্ক: স্থানীয় মানুষের কাছে তিনি একজন সাধারণ দিনমজুর। বয়স ৬০ বছর। বিবর্ণ শার্ট ও লুঙ্গি পরেন। বাড়ি ফেরার আগে প্রতিদিন বাজারে যান। নিয়মিত মাছ ও সবজি কিনেন। সবচেয়ে বড় কথা, নিজের চেহারা কেমন তা নিয়ে কোনো চিন্তা নেই তার। আর এই ব্যক্তিই সম্প্রতি সুপার মডেল হয়ে আলোড়ন সৃষ্টি করেছেন। শুধু নিজের শহরেই নয়, সোশ্যাল মিডিয়াতেও একজন নায়কে পরিণত হয়েছেন তিনি।

ভারতের কেরালা রাজ্যের কোঝিকোড় জেলার বাসিন্দা মাম্মিক্কা। তার নতুন রূপ দেখে হাজারও মানুষ প্রশংসা করছেন। তিনি প্রখ্যাত আলোকচিত্রী শারিক বয়ালিলের সর্বশেষ ফটোশুটের মডেল ছিলেন, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

বলা যায়, ফটোশুটের ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই বদলে যায় মাম্মিক্কার জীবন। নিজের নতুন খ্যাতির জন্য আলোকচিত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মাম্মিক্কা।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, দিনমজুর মাম্মিক্কার একটি ছবি তুলে নিজের ফেসবুক পেজে পোস্ট করেছিলেন আলোকচিত্রী শারিক। জনপ্রিয় অভিনেতা বিনায়কনের সঙ্গে তার মিলের কারণে ছবিটি ভাইরাল হয়েছিল। যদিও আলোকচিত্রী শারিক জানিয়েছেন, ফটোশুটের পরিকল্পনা করার সময় তিনি অন্য কারও কথা ভাবেননি।

তবে ছবিটি ভাইরাল হওয়ার পর নিজের মালিকানাধীন একটি বিবাহের স্যুট কোম্পানির জন্য মাম্মিক্কাকে মডেলিং করতে বলেছিলেন আলোকচিত্রী শারিক। সেই ছবিতে দেখা যাচ্ছে, মাম্মিক্কা একটি ক্লাসিক ব্লেজার এবং ট্রাউজার পরেছিলেন। আর তার হাতে একটি আইপ্যাড ছিল। ফটোশুটটি ভাইরাল হওয়ার পর মাম্মিক্কা জানিয়েছেন, তিনি দিনমজুর হিসেবে তার নিয়মিত কাজের পাশাপাশি মডেলিং করার চেষ্টা করতে চান।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী