31 C
আবহাওয়া
১১:৫৯ পূর্বাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৬
Bnanews24.com
Home » পাকিস্তানের পাঞ্জাবে ট্রাক খালে পড়ে নিহত ১৪

পাকিস্তানের পাঞ্জাবে ট্রাক খালে পড়ে নিহত ১৪


বিএনএ, ডেস্ক পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে সড়ক দুর্ঘটনায়  একই পরিবারের ১৪ জনের মৃত্যু হয়েছে। সারগোধা বিভাগের খুশাব জেলার কাছে একটি যাত্রীবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেলে শুক্রবার এই ভয়াবহ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ৯ জন।

স্থানীয় প্রশাসন ও পুলিশ সূত্র জানায়, রাত আনুমানিক ১১টার দিকে খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলা থেকে খুশাবের উদ্দেশে রওনা হওয়া ট্রাকটি দরবার পাঞ্জপির মানাওয়ান এলাকার কাছে পৌঁছালে ঘন কুয়াশার কবলে পড়ে। এ সময় চালক ট্রাকটির নিয়ন্ত্রণ হারান এবং সেটি সড়ক থেকে ছিটকে পাশের একটি গভীর খালে পড়ে যায়।

পাকিস্তানের কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (পিডিএমএ) খুশাব শাখার কর্মকর্তা হাফিজ আবদুল রশীদ জানান, রাত ১১টা ২২ মিনিটে জরুরি কল পাওয়ার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। খাল থেকে ট্রাকটি উদ্ধারে রাতভর কাজ করতে হয় উদ্ধারকর্মীদের।

আহতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাঁরা সবাই শ্রমজীবী মানুষ। কাজের সন্ধানে বান্নু জেলা থেকে খুশাব শহরে যাচ্ছিলেন। আহত ৯ জনের মধ্যে ২ জনকে খুশাবের টিএইচকিউ হাসপাতালে এবং গুরুতর আহত ৭ জনকে ডিএইচকিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ