23 C
আবহাওয়া
৬:৪৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে শিশুসহ নিহত ৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে শিশুসহ নিহত ৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে শিশুসহ নিহত ৬

বিএনএ,ঢাকা: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীদের গুলিতে ছয় মাস বয়সী এক শিশু ও তার মাসহ ছয়জন নিহত হয়েছেন।স্থানীয় সময় সোমবার (১৬ জানুয়ারি) মধ্যরাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
কাউন্টি শেরিফ মাইক বউরেক্স বলেছেন, ঘটনাটিকে টার্গেট কিলিং। এর সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত থাকতে পারে।

মাইক বউরেক্স বলেন, “গুলির ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে পুলিশ দুই জনের মরদেহ রাস্তায়, একজনের মরদেহ ঘরের দরজায় পড়ে থাকতে দেখে। আর বাকি তিনজনের মরদেহ ঘরের ভেতরে পড়েছিল। যাদের মধ্যে একজন সে সময় জীবিত ছিল। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।”

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে ২০২১ সালে প্রায় ৪৯ হাজার মানুষ বন্দুকের গুলিতে নিহত হয়েছে, যার মধ্যে অর্ধেকেরও বেশি ছিল আত্মহত্যা। দেশটিতে মানুষের চেয়ে বেশি অস্ত্র রয়েছে। প্রতি তিনজনের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক অন্তত একটি অস্ত্রের মালিক। প্রায় দুইজনের মধ্যে একজন এমন বাড়িতে থাকেন, যেখানে অস্ত্র রয়েছে।
বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!