26 C
আবহাওয়া
৩:৩৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় পথচারী নিহত

রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় পথচারী নিহত

সড়ক দুর্ঘটনা-৩

বিএনএ, ঢাকা : রাজধানীর গুলশানের শাহজাদপুরে সুবাস্তু টাওয়ারের পাশে পিকআপ ভ্যানের ধাক্কায় সাইফুল ইসলাম (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি কসাই ছিলেন।

রোববার (১৭ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কতর্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেকে মৃত সাইফুলের বড় ভাই মো. মোস্তফা জানান, কাজে যাওয়ার জন্য সকালে বাসা থেকে বের হন সাইফুল। পথে সুবাস্তু টাওয়ারের পাশে রাস্তা পার হবার সময় একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আহত অবস্থায় পথচারীরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়। সেখানে সকাল ৮টায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাইফুল চট্টগ্রামের সন্দীপের নুরুল হকের ছেলে। তিনি স্ত্রী ও তিন মাস বয়সী কন্যা সন্তানকে নিয়ে বাড্ডা শাহজাদপুর এলাকায় থাকতেন। রাজধানীর মগবাজার এলাকায় কসাইয়ের দোকানে কাজ করতেন তিনি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদশর্ক মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। গুলশান থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।
বিএনএনিউজ/এসককে,জেবি

Loading


শিরোনাম বিএনএ
তরুণ উদ্যোক্তাদের জন্য সরকারের ৫০০ কোটি টাকার তহবিল ঘোষণা এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী খুলনায় ১১ দলের গাড়ি বহরের সামনে ককটেল বিস্ফোরণ ৫ই আগস্টের ভিডিও ও 'র' এজেন্ট তকমা! কী বলেছিলেন তাহসিফ? সৌদি আরবে আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট দিয়ে ইতিহাস গড়লেন পোপ লিও এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২ দশমিক ১২ পাবনায় বজ্রপাতে ৬ জনের প্রাণহানি ফল জালিয়াতি : চট্টগ্রাম শিক্ষাবোর্ডের বোর্ডের ৩ কর্মচারীর বিরুদ্ধে মামলা সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনায় ৬ হামলার দাবি হুতিদের