25 C
আবহাওয়া
১২:৫০ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » বরিশালে মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু

বরিশালে মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু

বরিশালে মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু

বিএনএ, বরিশাল : বরিশালের বানারীপাড়া উপজেলায় মিনি ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরেক ছেলে গুরুতর আহত হয়েছে।

শ‌নিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় বরিশাল বানারীপাড়া সড়কের চৌয়ারীপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন বীরমহল এলাকার সুমন হাওলাদার (৪৫) ও বড় ছেলে মিসকাত হাওলাদার (১১)। এছাড়া ছোট ছেলে হাসিব হাওলাদার (৪) গুরুতর আহত হয়।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উ‌দ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার বিকালে বানারীপাড়া-বরিশাল সড়কে চলমান মিনি ট্রাকটি অতিক্রমকালে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সুমন হাওলাদার, বড় ছেলে মিসকাত হাওলাদার ও ছোট ছেলে হাসিব হাওলাদার গুরুতর আহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী বানারীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার দুজনকে মৃত ঘোষণা করেন।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!