26 C
আবহাওয়া
১১:২৯ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » এবার দেড় কোটি রুপির গাড়ি নিলেন কিয়ারা

এবার দেড় কোটি রুপির গাড়ি নিলেন কিয়ারা

কিয়ারা

বিএনএ বিনোদন ডেস্ক: এবার অডি এ৮ এল মডেলের গাড়ি কিনেছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। বুধবার প্রায় এক কোটি ৫৬ লাখ রুপিতে কালো রঙের এ গাড়িটি কিনেছেন তিনি। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিজের সংগ্রহে বিএমডব্লিউ এক্স৫, মার্জিডিজ বেঞ্জ ই-ক্লাস, বিএমডব্লিউ ৫৩০ডি’র পর অডি’র নতুন মডেলের গাড়িটিও যুক্ত করলেন তরুণ এ অভিনেত্রী।

অডি ইন্ডিয়ার অফিসিয়াল টুইটারে সদ্য কেনা গাড়ির সঙ্গে কিয়ারার একটি ছবি পোস্ট করে লেখা হয়, ‘প্রগতি ও সৃজনশীলতা একসঙ্গে এগিয়ে যাবে। অডি’র অভিজ্ঞতা নেওয়ার জন্য কিয়ারা আদভানিকে স্বাগত জানাচ্ছি।’

২০২১ সালের আগস্টে অ্যামাজন প্রাইমের ‘শেরশাহ’ চলচ্চিত্রে অভিনয় করে প্রশংশিত হয়েছেন কিয়ারা।

করণ জোহরের ধর্মা প্রোডাকশনের প্রযোজনায় ও রাজ মেহতার পরিচালনায় ‘যুগ যুগ জিও’ ছবিতে অভিনয় করছেন কিয়ারা; তার বিপরীতে আছেন বরুণ ধাওয়ান। করোনাভাইরাসের মধ্যে সিনেমাটির দৃশ্যধারণ স্থগিত ছিল; শিগগিরই শুরু হবে।

এটি ছাড়াও কার্তিক আরিয়ানের বিপরীতে ‘ভুল ভুলাইয়া ২’ ও বরুণের বিপরীতে ‘মিস্টার লেলে’ নামে আরেকটি সিনেমা তার হাতে রয়েছে।

২০১৪ সালের ‘ফুগলি’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় শুরু করার পর ২০১৬ সালে ‘এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ ও ২০১৯ সালে ‘কবির সিং’ চলচ্চিত্রে অভিনয় করে আলোচিত হন কিয়ারা আদভানি।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু