বিএনএ, খুলনা : খুলনা মহানগরীতে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৬ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে নগরীর ৩১ নং ওয়ার্ডের দরবেশ মোল্লা গল্লির একটি বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, সাহিদুন্নেছা (৫৫) এবং তার দুই নাতি মোস্তাকিম (৯) ও ফাতিহা আহম্মেদ (৮)।
পুলিশ জানায়, নিহত তিন জনের মধ্যে দুই শিশু ও তাদের নানি রয়েছেন। শিশু দুটির বাবা-মা চাকরি করেন। সকালে তারা শিশু দুটিকে নানির কাছে রেখে কাজের উদ্দেশে বের হয়ে যান। সন্ধ্যায় তারা দুজন বাড়িতে ফিরে এসে দরজায় নক করলে তাদের সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় ঘরের দরজা ভেঙে নানির মরদেহ ঘরের মধ্যে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। এরপর তারা ঘরের পাশে মুরগির ঘর থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
লবণচরা থানার ওসি সানওয়ার হুসাইন মাসুম জানান, তিনজনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং মরদেহ শক্ত হয়ে গেছে। কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত নয়। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

