21 C
আবহাওয়া
৫:২১ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » খুলনায় মোটরসাইকেল-ইজিবাইবাইক সংঘর্ষে নিহত ২

খুলনায় মোটরসাইকেল-ইজিবাইবাইক সংঘর্ষে নিহত ২

ফটিকছড়িতে অটোরিকশা-টমটম সংঘর্ষে নারী নিহত

বিএনএ, খুলনা : খুলনায় মোটরসাইকেল ও ইজিবাইবাইকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।  শুক্রবার (১৫ নভেম্বর) রাতে হানগরীর হরিণটানা গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোটরসাইকেলচালক বাগেরহাটের মোংলার মিরাজ মোয়াজ্জেম এবং ইজিবাইকচালক খুলনার বটিয়াঘাটার মোহাম্মদ রাব্বি হাওলাদার।

লবণচরা থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, “শুক্রবার রাত ৭টার দিকে ইজিবাইকচালক রাব্বি বাগমারা পার হয়ে হরিণটানা গেটের দিকে যাচ্ছিলেন। হাইওয়ে মুখে ওঠার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মোটরসাইকেলচালক মিরাজের মৃত্যু হয়। ইজিবাইকচালক রাব্বি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে। আহত দুজনকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মৃত দুজনের মরদেহ হস্তান্তর করা হবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু