21 C
আবহাওয়া
৫:২০ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » খুলনা- ৬ আসনের সাবেক এমপি রশীদুজ্জামান মোড়ল গ্রেপ্তার

খুলনা- ৬ আসনের সাবেক এমপি রশীদুজ্জামান মোড়ল গ্রেপ্তার

খুলনা- ৬ আসনের সাবেক এমপি রশীদুজ্জামান মোড়ল গ্রেপ্তার

বিএনএ,খুলনা: সহিংসতা ও বিস্ফোরক দ্রব্যের তিনটি মামলায় সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামান মোড়লকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মামলায় তিনি এজাহারভুক্ত আসামি বলে জানানো হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) ভোরে পটুয়াখালী জেলার মহিপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

রশীদুজ্জামান খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছিলেন। ২০০৯ সালে তিনি পাইকগাছা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৯ সালে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র নির্বাচন করেছিলেন রশীদুজ্জামান, কিন্তু জামানত বাজেয়াপ্ত হয় তার।

দ্বাদশ জাতীয় নির্বাচনে খুলনা-৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে প্রথমবারের মতো এমপি হন। তিনি পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সদস্যসচিব ছিলেন।

বিএনএনিউজ/ আরএস/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু