25 C
আবহাওয়া
১২:২২ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ভারতীয় ট্রলারসহ ৩১ জেলে আটক

ভারতীয় ট্রলারসহ ৩১ জেলে আটক

ভারতীয় ট্রলারসহ ৩১ জেলে আটক

বিএনএ,পটুয়াখালী: ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে সাগর ও নদীতে ২২ দিন মাছ ধরা নিষিদ্ধ রয়েছে। এ অবস্থায় বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে ভারতীয় পতাকাবাহী দুটি ফিশিং ট্রলার মাছ শিকার করছিল। এ নিষেধাজ্ঞা অমান্য করায় ওই দুটি ট্রলারসহ ৩১ জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

বুধবার (১৬ অক্টোবর) বেলা ১১টায় পায়রা বন্দরের জেটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছে নৌবাহিনী।

কমান্ডিং অফিসার লে. মো.মোসিউল ইসলাম জানান, ১৪ অক্টোবর নৌবাহিনীর যুদ্ধজাহাজ নিয়মিত টহল দিচ্ছিল। এসময় জাহাজটির রাডারে সন্দেহজনক ট্রলারের উপস্থিতি পাওয়া যায়। তথ্যাদি বিশ্লেষণ করে বিদেশি পতাকাবাহী ট্রলার হিসেবে শনাক্ত করা হয়। এসময় ট্রলার দুটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নৌবাহিনীর জাহাজ বাংলাদেশের জলসীমার ভেতরে তাদের আটক করতে সক্ষম হয়। এই ট্রলার দুটি ভারতীয় পতাকাবাহী। এতে মোট ৩১ জেলে ছিল। তারা সবাই ভারতীয় নাগরিক।

কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম বলেন, মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চলমান রয়েছে। নিষেধাজ্ঞাকালীন সময়ে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করায় বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ভারতীয় ২টি ট্রলারসহ ৩১ জেলেকে আটক করেছে নৌবাহিনী। এখনো নৌবাহিনীর পক্ষ থেকে এজাহার দায়ের করা হয়নি। এজাহার পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আটক জেলেরা সবাই পশ্চিমবঙ্গের বাসিন্দা।

মৎস্য অফিসার অপু সাহা বলেন, নৌবাহিনী আটক জেলেদের থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। এ বিষয়ে নিয়মিত মামলা দায়ের করা হবে। আদালত সিদ্ধান্ত দেবেন এই মামলার পরবর্তী কার্যক্রম কী হবে। আপাতত আলামতসহ ট্রলার ও জেলেদের থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ/ আরএস/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!