25 C
আবহাওয়া
৯:৩৮ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ওমরাহ যাত্রীদের নতুন নির্দেশনা দিল সৌদি সরকার

ওমরাহ যাত্রীদের নতুন নির্দেশনা দিল সৌদি সরকার

ওমরাহ যাত্রীদের নতুন নির্দেশনা দিল সৌদি সরকার

বিএনএ বিশ্ব ডেস্ক: ওমরাহ পালন করতে যাওয়া যাত্রীদের স্বাস্থ্য-সংক্রান্ত নতুন নির্দেশনা দিয়েছে সৌদি সরকার। শনিবার (১৬ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেয় সৌদি আরবের মিনিস্ট্রি অব হজ অ্যান্ড ওমরাহ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭ অক্টোবর থেকে নতুন এই নির্দেশনা কার্যকর করা হবে। আন্তর্জাতিক ওমরাহ যাত্রীরা বাস এবং প্রাইভেটকারের শতভাগ সিট ব্যবহার করতে পারবেন। তবে, হোটেলের ক্ষেত্রে প্রতি রুমে সর্বোচ্চ দুইজনের অবস্থান বলবৎ থাকবে। আগে যাত্রীদের বাস ও গাড়ির ৫০ শতাংশ সিট ফাঁকা রেখে চলাচল করতে হতো। ওমরাহ করতে যাওয়া যাত্রীদের জন্য উন্মুক্ত (খোলা) স্থানে মাস্ক পরা আর বাধ্যতামূলক থাকবে না (কিছু ব্যতিক্রম ছাড়া)। তবে বদ্ধ যায়গায় মাস্ক ব্যবহার করতে হবে।

এতে আরও বলা হয়, মক্কার মসজিদ আল-হারাম (কাবা শরিফ এলাকা) এবং মদিনার মসজিদে নববীতে ধারণক্ষমতার সম্পূর্ণ অংশে মুসল্লিরা যেতে পারবেন ও নামাজ আদায় করতে পারবেন। এখানে কর্মী এবং আগত ভিজিটরদের অবশ্যই সার্বক্ষণিক মাস্ক পরতে হবে। ওমরাহ, নামাজ ও জিয়ারতের জন্য আগের মতোই তাসরিয়া বা তাওক্কালনা অ্যাপের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তবে টিকার সম্পূর্ণ ডোজ গ্রহণ ছাড়া কিংবা তাওয়াক্কালনায় এপয়েন্টমেন্ট ছাড়া কেউ এসব জায়গায় যেতে পারবেন না বলে জানায় সৌদি কর্তৃপক্ষ।

এর আগে করোনায় ভাইরাসের কারণে ১৭ মাস বন্ধ থাকার পর ১০ আগস্ট থেকে দুই ডোজ টিকা গ্রহণের শর্তে বাংলাদেশিদের ওমরাহ হজ পালনের সুযোগ দেয় সৌদি সরকার।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন