24 C
আবহাওয়া
১:৪৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু

ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-মেয়ের মৃত্যু

বিএনএ, ঝিনাইদহ : ঝিনাইদহ সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার পোড়াহাটি ইউনিয়নের সুড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মুকাদ্দেস মোল্ল্যা (৬০), মোঃ জুলহাসের মেয়ে রেশমা খাতুন (৪৫) এবং মোকাদ্দেস হোসেনের মেয়ে হাসিনা বেগম (৫৫) ।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে বৃষ্টির মধ্যে নিজ বাড়ীর পিছনে অবস্থিত পেপে গাছটি পড়ে যাওয়ায় মুকাদ্দেস মোল্ল্যা সেই গাছ তুলতে যেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় । পরবর্তীতে তিনি বাড়ী না ফিরে এলে স্বজনরা তাকে খুজতে থাকে । আজ সকালে মুকাদ্দেসের বড় ভাইয়ের স্ত্রী হাসিনা বেগম ও বৌমা রেশমা খাতুন তাকে দেখতে পেয়ে উদ্ধার করতে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়। পর ঘটনা জানাজানি হলে, স্বজন ও এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন ।

হাসপাতালে আসার পূর্বেই তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ তাপস কুমার।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন জানান, সুড়াপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

 

 

 

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে