33 C
আবহাওয়া
৯:৪৪ অপরাহ্ণ - মে ১৬, ২০২৬
Bnanews24.com
Home » শ্বশুর বাড়িতে অগ্নিসংযোগ, ৫ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি  গ্রেফতার

শ্বশুর বাড়িতে অগ্নিসংযোগ, ৫ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি  গ্রেফতার


বিএনএ. চট্টগ্রাম :  শ্বশুর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে ৫ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি কাজী মো. রকিবুল হাসান মিন্টুকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।শুক্রবার (১৫ সেপ্টেম্বর)  তাকে গ্রেফতার করা হয়।

কাজী মো.রকিবুল হাসান মিন্টু (৩৬) আনোয়ারা থানার পরৈকোড়া মাহাতা এলাকার কাজী মোহাম্মদ মিয়ার ছেলে।

র‌্যাব জানিয়েছে, রকিবুল ফিরোজা আক্তার নামে এক নারীর সাথে প্রেম এবং পরে বিয়ে করে। একপর্যায়ে তাদের মধ্যে বিচ্ছেদও ঘটে।এরপর ২০১৩ সালের ১১ জুন রাতে রকিবুল তার সহযোগীদের নিয়ে শ্বশুরবাড়িতে আগুন লাগিয়ে দেয়। এতে বাড়িটির প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় ভুক্তভোগীরা আনোয়ারা থানায় মামলা দায়ের করেন। মামলার পর থেকে পলাতক ছিলেন অভিযুক্ত রকিবুল। তার অনুপস্থিতিতে আদালত ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

র‌্যাব-৭ জানায়, কারাদণ্ডপ্রাপ্ত আসামি কাজী মো.রকিবুল হাসান মিন্টু নগরের পাঁচলাইশ থানার রহমাননগর আবাসিক এলাকায় অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের গ্যাস মনিটরিং সিস্টেমে ইরানি হ্যাকারদের হামলা এএসপির ছত্রছায়ায়  চাঁদাবাজির অভিযোগ! জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়া হবে - তথ্যমন্ত্রী