33.2 C
আবহাওয়া
৪:৩৯ অপরাহ্ণ - আগস্ট ৪, ২০২৬
Bnanews24.com
Home » পাকিস্তানে আল জাজিরার ওয়েবসাইট বন্ধ

পাকিস্তানে আল জাজিরার ওয়েবসাইট বন্ধ


বিএনএ, বিশ্বডেস্ক: কাশ্মিরে সরকারবিরোধী বিক্ষোভ এবং নির্বাচন-সংশ্লিষ্ট আন্দোলন দমনে কঠোর অভিযানের ওপর ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের পর পাকিস্তানে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার ওয়েবসাইটে প্রবেশাধিকার বন্ধ করে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (৪ আগস্ট) পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডন এ তথ্য জানিয়েছে।

তবে সরকার আনুষ্ঠানিকভাবে কোনও নিষেধাজ্ঞার ঘোষণা দেয়নি। পাকিস্তানের বিভিন্ন ব্যবহারকারী সামাজিক মাধ্যমে দাবি করেছে, তারা আল জাজিরার ইংরেজি ভাষার ওয়েবসাইটে প্রবেশ করতে পারছে না।

পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অভিযোগ, সংবাদমাধ্যমটি আজাদ জম্মু ও কাশ্মিরের নির্বাচন ও ভোটগ্রহণ প্রক্রিয়াকে ‘ভুলভাবে উপস্থাপন’ করেছে। মন্ত্রণালয় আল জাজিরার ‘নির্বাচিত’ প্রতিবেদন প্রকাশের সমালোচনাও করেছে।

এক্সে প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় আরও জানায়, মুজাফফরাবাদের কয়েকটি নির্বাচিত ভোটকেন্দ্র থেকে আল জাজিরা বেছে বেছে প্রতিবেদন প্রকাশ করেছে। কাতারভিত্তিক এই সংবাদমাধ্যমটির বিরুদ্ধে ‘হলুদ সাংবাদিকতারও’-অভিযোগ তুলেছে ইসলামাবাদ।

সরকারের দাবি, এ ধরনের অতিরঞ্জিত প্রতিবেদন বহিরাগত স্বার্থসংশ্লিষ্ট পক্ষগুলোর উদ্দেশ্য বাস্তবায়নে সহায়তা করছে।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ