21 C
আবহাওয়া
৪:০৩ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » বঙ্গোপসাগরে ট্রলারে ভাসতে থাকা ১৭ জেলে উদ্ধার

বঙ্গোপসাগরে ট্রলারে ভাসতে থাকা ১৭ জেলে উদ্ধার

কোস্টগার্ড

বিএনএ ডেস্ক: ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরের পাঁচদিন ভাসতে থাকা ১৭ জেলেকে উদ্ধার করেছেন কাস্টগার্ড সদস্যরা। শনিবার সকাল ৮টার দিকে বাগেরহাটের মোংলার মান্দারবাড়ীয়া এলাকা থেকে বিকল ট্রলারসহ ওই জেলেদের উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড পশ্চিম জোনের স্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার শেখ মেজবাহ উদ্দিন আহমেদ জানান, এফ. বি. মা নামের ফিশিং ট্রলারটি ইঞ্জিন বিকল হয়ে ১৭ জেলে সাগরে ভাসছিল। শুক্রবার খবর পেয়ে ওই ট্রলারটির অবস্থান শনাক্ত করে কোস্ট গার্ড। শনিবার সকাল ৮টায় মোংলা কোস্ট গার্ডের দোবেকি ও কচিখালী ষ্টেশনের সদস্যরা অভিযান চালিয়ে তাদের উদ্ধার করেন। পরে ওই জেলেদের মান্দারবাড়ী ফরেস্ট ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদের পরবর্তীতে বরগুনার পাথরঘাটার কোস্ট গার্ড কন্টিনজেন্টে নিয়ে যাওয়া হবে।

এদিকে জেলে মহাজন গোলাম মোস্তফা চৌধুরী জানান, বরগুনার পাথরঘাটার বাদুরতলা গ্রামের মো. সালামের এফ. বি. মা নামের ট্রলারটি ১৭ জন জেলে নিয়ে গত ১০ সেপ্টেম্বর সাগরের উদ্দেশে ছেড়ে যায়। দুদিন পরে ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরের মান্দারবাড়ীয়া এলাকায় ভাসতে থাকে ট্রলারটি। ট্রলারের মাঝি জামাল মিয়া বৃহস্পতিবার সন্ধ্যায় মোবাইলে মহাজনকে বিষয়টি জানান। পরে কোস্ট গার্ডের শরণাপন্ন হন। এরপর কোস্ট গার্ড সদস্যরা অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। উদ্ধার হওয়া জেলেদের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার বিভিন্ন গ্রামে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু