21 C
আবহাওয়া
৩:৪০ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ছাগলনাইয়ার সুলতান ভিলায় শোক দিবসে আলোচনা সভা, মিলাদ ও কাঙালি ভোজ

ছাগলনাইয়ার সুলতান ভিলায় শোক দিবসে আলোচনা সভা, মিলাদ ও কাঙালি ভোজ

ছাগলনাইয়ার সুলতান ভিলায় শোক দিবসে আলোচনা সভা, মিলাদ ও কাঙালি ভোজ

বিএনএ, ফেনী: স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও পরিবারের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ফেনীর ছাগলনাইয়াস্থ সুলতান আহাম্মেদ ফাউন্ডেশনের আয়োজনে সুলতান ভিলা বাড়ির উঠানে এক মিলাদ মাহফিল, দোয়া, আলোচনা সভা ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।

ছাগলনাইয়ার সুলতান ভিলায় শোক দিবসে আলোচনা সভা, মিলাদ ও কাঙালি ভোজ
বক্তব্য রাখছেন মিজানুর রহমান মজুমদার

এতে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান, ফেনী জেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান মজুমদার, ছাগলনাইয়া থানা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক, ফুলগাজী সদরের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, মহামায়ার চেয়ারম্যান শাহজাহান মিনু, সাবেক চেয়ারম্যান গরীব শাহ হোসেন বাদশা, মামুনুল হক পাটোয়ারী মামুন মেম্বারসহ ছাগলনাইয়া, ফুলগাজী পরশুরামের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ মাদ্রাসার ছাত্ররা।

ছাগলনাইয়ার সুলতান ভিলায় শোক দিবসে আলোচনা সভা, মিলাদ ও কাঙালি ভোজ
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত অতিথিরা

মিলাদ ও দোয়া মাহফিলের পর তবারক বিতরণ করা হয়।

বিএনএনিউজ/ এবিএম নিজাম উদ্দিন, বিএম

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু