24 C
আবহাওয়া
১:০২ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » শ্রীলঙ্কার বন্দরে ভিড়েছে সেই চীনা জাহাজ

শ্রীলঙ্কার বন্দরে ভিড়েছে সেই চীনা জাহাজ

শ্রীলঙ্কার বন্দরে ভিড়েছে সেই চীনা জাহাজ

বিএনএ, বিশ্বডেস্ক : ভারতের নানা আশঙ্কার মধ্যেই শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরে ভিড়েছে সেই চীনা জাহাজ ‘ইউয়ান ওয়াং-৫’। এটি একটি সামরিক নজরদারি জাহাজ।

ভারত আশঙ্কা করছে, দেশটির বড় ও শক্তিশালী প্রতিদ্বন্দ্বী চীন হাম্বানটোটা বন্দরকে সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করবে।

এশিয়া ও ইউরোপের প্রধান বাণিজ্যিক পথের পাশে এই বন্দরের অবস্থান। সম্প্রতি জাহাজটি ভারত এবং চীনের মধ্যে বিতর্কের কেন্দ্রে পরিণত হয়। শ্রীলঙ্কার বর্তমান অর্থনৈতিক সংকটে এই দু’টি দেশ সবচেয়ে বড় দাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছে।

ইউয়ান ওয়াং-৫ চীনের সবশেষ প্রজন্মের মহাকাশ নজরদারি জাহাজগুলোর একটি বলে মনে করছেন বিদেশি নিরাপত্তা বিশ্লেষকেরা। স্যাটেলাইট, রকেট ও আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ নজরদারিতে এই জাহাজ ব্যবহার করা হয়।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন বলছে, চীনের পিপলস লিবারেশন আর্মির স্ট্র্যাটেজিক সাপোর্ট ফোর্স ইউয়ান ওয়াং জাহাজটি পরিচালনা করে থাকে।

ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উদ্বেগ সত্ত্বেও গত শনিবার শ্রীলঙ্কার সরকার জানায়, ইউয়ান ওয়াং-৫ হাম্বানটোটায় ভিড়তে পারবে, সে বিষয়ে দেশটি সায় দিয়েছে। অবশ্য ভারত বলেছে, জাহাজটিকে বন্দরে ভিড়তে না দিতে শ্রীলঙ্কাকে কোনো চাপ দেয়নি তারা। ১১২ কোটি মার্কিন ডলারের বিনিময়ে চীনের কাছে ৯৯ বছরের জন্য হাম্বানটোটা গভীর সমুদ্রবন্দর লিজ দিয়েছে শ্রীলঙ্কা।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার