26 C
আবহাওয়া
৭:০০ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » মা’কে খুন করল পটিয়ার সাবেক পৌর মেয়র সামশু মাস্টারের ছেলে

মা’কে খুন করল পটিয়ার সাবেক পৌর মেয়র সামশু মাস্টারের ছেলে

পটিয়া পৌরসভার সাবেক মেয়র সামশু মাস্টারের ছেলে খুন করল মাকে!

বিএনএ, চট্টগ্রাম : জাতীয় পাটির উপদেষ্টা মন্ডলীর সদস্য ও পটিয়া পৌরসভার সাবেক মেয়র সামশুল আলম মাস্টার এর ছেলে গুলি করে খুন করেছে তার মাকে। মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে চট্টগ্রামের পটিয়া পৌর সদরে দুপুরে এই ঘটনা ঘটে। নিহতের নাম জেসমিন আক্তার (৬০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, পিতার মৃত্যুর পর জায়গা ও ব্যাংক একাউন্টের টাকা নিজের নামে করে নেওয়ার বিষয়ে মায়ের সাথে বাকবিতণ্ডা হয় মাইনুদ্দীন মোহাম্মদ মাঈনুরের। এক পর্যায়ে মা জেসমিন আক্তারের মাথায় গুলি করে পালিয়ে যায় মাইনুদ্দীন।

গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে পটিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়। চমেক হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, পটিয়া পৌর সদরের ৫ নম্বর ওয়ার্ডের সবজাপাড়ায় ছেলে মাঈনুদ্দীনের গুলিতে নিহত হয়েছেন মা জেসমিন আক্তার।

খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করেছি। বাড়িতে তল্লাশি চালিয়ে ১০ রাউন্ড গুলি ও একটি এয়ার গান উদ্ধার করা হয়েছে। তবে মাঈনুদ্দীন পালিয়ে গেছে। তাকে ধরতে অভিযান চলছে বলে তিনি জানান।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ