25 C
আবহাওয়া
৯:৩৭ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » বাসায় টিকা নেওয়া সেই দুই যুবকের জামিন

বাসায় টিকা নেওয়া সেই দুই যুবকের জামিন

বাসায় টিকা নেওয়া সেই দুই যুবক রিমান্ডে

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামে বাসায় বসে করোনার টিকা নেওয়ার ঘটনায় গ্রেপ্তার মোবারক আলী ও হাসানের  জামিন দিয়েছেন আদালত। সোমবার (১৬ আগস্ট) চট্টগ্রাম মহানগর হাকিম হোসেন মোহাম্মদ রেজার আদালত আসামি পক্ষের জামিন শুনানি শেষে এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী। তিনি বলেন,  বাসায় টিকা নেওয়ার ঘটনায় গ্রেপ্তার মো. হাসান ও মোবারক আলীর জামিন আবেদন করা হয় আদালতে। শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেছেন।

এর আগে ১২ আগস্ট  চট্টগ্রাম মহানগর হাকিম হোসেন মোহাম্মদ রেজা বাসায় বসে টিকা নেওয়ার ঘটনায় মোবারক আলী ও হাসানের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এমডি হাসান তার ফেসবুক আইডিতে বাসায় টিকা গ্রহণের ছবি পোস্ট দিয়ে লেখেন, ‘ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। অশেষ ধন্যবাদ প্রিয় বন্ধু মো. মোবারক আলীকে কোভিড ভ্যাকসিন প্রদানে সহায়তা করার জন্য। আলহামদুলিল্লাহ, মডার্নার ১ম ডোজ সম্পন্ন।’  এ ঘটনায় গত ৮ আগস্ট মধ্যরাতে টিকাগ্রহণকারী হাসান ও পরদিন সকালে হাসানাকে টিকা নিতে সহযোগিতাকারী মো. আলীকে গ্রেপ্তার করা হয়।

এরপর গত ৯ আগস্ট সরকারি টিকা আত্মসাৎ করে অবৈধভাবে ব্যবহারের অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কাপাসগোলা ইপিআই জোনের মেডিকেল অফিসার ডা. তপন কুমার চক্রবর্তী বাদী হয়ে হাসান-আলীসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় স্বাস্থ্যকর্মী বিষু দে, ও আরেক টিকাগ্রহণকারী সাজ্জাদকেও আসামি করা হয়। বর্তমানে তারা পলাতক রয়েছেন। মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৮০/৪০৬/৪২০/৩৪ ধারায় অভিযোগ আনা হয়।

এদিকে টাকার বিনিময়ে টিকা দেওয়ায় চসিক স্বাস্থ্যকর্মী বিষু দে-কে বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে টিকা নিয়ে অনিয়মের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটিও গঠন করেছে চসিক।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ