31.3 C
আবহাওয়া
২:০৫ অপরাহ্ণ - জুলাই ১৬, ২০২৬
Bnanews24.com
Home » পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে সংঘর্ষ, নিহত ৯

পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে সংঘর্ষ, নিহত ৯


বিএনএ,বিশ্বডেস্ক : পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে নিষিদ্ধ ঘোষিত একটি বিক্ষোভকারী সংগঠনের সমর্থকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অন্তত নয়জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ জুলাই) পুঞ্চ ও রাওয়ালাকোট এলাকায় পৃথক সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

আঞ্চলিক নির্বাচনকে সামনে রেখে বুধবার (১৫ জুলাই) বড় ধরনের একটি মিছিলের ঘোষণা দিয়েছিল যৌথ কর্মপরিষদ বা জয়েন্ট অ্যাকশন কমিটি (জেএএসি)। তবে কর্মসূচির আগেই বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা সহিংস সংঘর্ষে রূপ নেয়।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, তারারখাল এলাকায় সংঘর্ষে ছয়জন বিক্ষোভকারী ও একজন পুলিশ সদস্য নিহত হন। এছাড়া রাওয়ালাকোটে আরেকটি সংঘর্ষে একজন বিক্ষোভকারী এবং একজন নিরাপত্তা বাহিনীর সদস্য প্রাণ হারান। সব মিলিয়ে নিহতদের মধ্যে সাতজন বিক্ষোভকারী এবং দুইজন নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, গত জুনে অস্থিরতা শুরুর পর থেকে পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে বিভিন্ন সহিংস ঘটনায় এখন পর্যন্ত প্রায় ৩০ জন নিহত হয়েছেন। আসন্ন নির্বাচনকে ঘিরে চলমান রাজনৈতিক উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ