বিএনএ, বিশ্বডেস্ক :২০২৬ ফিফা বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শেষ মুহূর্তে জয় ছিনিয়ে আনে মেসিরা।
ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। বিরতির পর ৫৫ মিনিটে মরগান রজার্সের এগোনো বল জালে পাঠিয়ে ইংল্যান্ডকে এগিয়ে দেন অ্যান্থনি গর্ডন।অবশেষে ৮৫ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় আর্জেন্টিনা। ডি-বক্সের প্রান্তে এনজো ফার্নান্দেসকে বল এগিয়ে দেন লিওনেল মেসি। সেখান থেকে জোরালো শটে বল জালে পাঠিয়ে দলকে ১–১ সমতায় ফেরান এই মিডফিল্ডার।
ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে এগোচ্ছিল, তখন যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আবারও গোলের সুযোগ তৈরি করেন মেসি। তার নিখুঁত বলে বদলি হিসেবে নামা লাউতারো মার্তিনেস হেড করে আর্জেন্টিনার নাটকীয় প্রত্যাবর্তন পূর্ণ করেন।আগামী ১৯ জুলাই ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
বিএনএ/ওজি
![]()

